২০০৭ সালে মুক্তি পাওয়া ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন’ সিনেমাটি বক্স অফিসে সে সময় তেমন সাড়া ফেলতে পারেনি। মাত্র ৭ কোটি রুপি আয়ের মাধ্যমে ছবিটি ব্যর্থতার মুখ দেখলেও, সময়ের পরিক্রমায় এটি কাল্ট ক্লাসিকের মর্যাদা পায়। দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১৪ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আওয়ারাাপন ২’।
মুক্তির আগেই সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ছবিটি অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে এবং প্রথম পর্বের মোট আয়কে ছাড়িয়ে গেছে। ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ এবং সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’ সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। তবে অগ্রিম টিকিট বিক্রির হিসেবে ইমরান হাশমির ছবিটি বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার তথ্য অনুযায়ী, ‘আওয়ারাাপন ২’-এর প্রায় ৬৮ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে। বিপরীতে সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে প্রায় ৩৭ হাজার ৬০০টি। এই পরিসংখ্যান অনুযায়ী, অগ্রিম বুকিংয়ে ইমরানের সিনেমাটি ৮১ শতাংশ এগিয়ে আছে। অগ্রিম বিক্রির এই বিপুল সাড়া ইঙ্গিত দিচ্ছে যে, মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। অন্যদিকে, সানি দেওলের সিনেমাটিকে ভালো ব্যবসার জন্য প্রেক্ষাগৃহে সরাসরি টিকিট কাটা দর্শকদের ওপরই বেশি নির্ভর করতে হবে।
দীর্ঘ ১৯ বছর পর অবশেষে ১৪ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাাপন ২’।
বিপরীতে সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’ বিক্রি করতে পেরেছে প্রায় ৩৭ হাজার ৬০০ টিকিট।
যদিও বক্স অফিসে ছবিটি তখন পুরোপুরি ব্যর্থ হয়েছিল।
দর্শক দীর্ঘদিন ধরে ছবিটির সিক্যুয়েল দেখতে চাইছিলেন।



