April 23, 2026, 10:34 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফকে নিয়ে যা বলছে বিসিবি ও বাফুফে

  • Update Time : Friday, August 9, 2024
  • 244 Time View
ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফকে নিয়ে যা বলছে বিসিবি ও বাফুফে
ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফকে নিয়ে যা বলছে বিসিবি ও বাফুফে

ড. ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ (শুক্রবার) মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে দেশের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিসিবি বলছে, ‘বিসিবি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশন দেবে বলে মনে করে বিসিবি।

উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও। এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের জন্য সাফল্য কামনার কথা জানায় বাফুফে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews