April 23, 2026, 10:30 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

পাকিস্তানে পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা

  • Update Time : Saturday, August 10, 2024
  • 264 Time View
পাকিস্তানে পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা
পাকিস্তানে পৌঁছালেন মুশফিক-মুমিনুলরা

পাকিস্তানের মাটিতে আগামী ২১ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যার জন্য নাজমুল হোসেন শান্তদের ক্যাম্প শুরু হয়েছে কয়েকদিন আগে। ইতোমধ্যে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের একটি অংশ পাকিস্তানেও পৌঁছে গেছেন। মূল সিরিজ শুরুর আগে সেখানে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকরা। 

সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ আগস্ট বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে যাবে। অবশ্য পিসিবি প্রস্তাব রেখেছে তারা চাইলে আগেও যেতে পারবে। এ ছাড়া বিসিবিও সেই চেষ্টা করছে বলে জানিয়েছিলেন একটি সূত্র। এর আগে বর্তমান পরিস্থিতিতে দুই দিনের জন্য পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। পরে গতকাল (শুক্রবার) সকালে মুশফিকুর রহিম-মুমিনুল হকরা ‘এ’ দলের সঙ্গে দেশ ছাড়েন।

তাদের সেই ফ্লাইট আজ (শনিবার) ভোরে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে পৌঁছায়। বিমানবন্দরে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা। নতুন সূচি অনুযায়ী– ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এর আগে ১১ এবং ১২ আগষ্ট নিজেদের মধ্যে ভাগ হয়ে অনুশীলন করবেন মুশফিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews