লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

, বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে অতিথিদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২) নামের তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।