কাতারে গ্রীষ্মের তীব্র দাবদাহের চূড়ান্ত ও শেষ ধাপ শুরু হয়েছে। কাতার আবহাওয়া দপ্তরের (QMD) সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে আকাশে ‘আল-নাথরাহ’ (Al-Nathrah) তারার উদয় ঘটেছে। এই নক্ষত্রের উদয় তীব্র গরমের শেষ পর্যায়কে নির্দেশ করে, যা টানা ১৩ দিন পর্যন্ত স্থায়ী হবে।
স্থানীয়ভাবে ‘আল-কুলাইবাইন’ নামে পরিচিত এই আল-নাথরাহ হলো গ্রীষ্মকালীন তারকাদের ষষ্ঠ নক্ষত্র। এটি ঐতিহ্যবাহী তীব্র তাপদাহের সময়কাল ‘জমরাত আল-কায়জ’-এরও শেষ পর্যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ১৩ দিনের পুরো সময়টিতেই গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এবং বাতাস মূলত উত্তর দিক থেকে প্রবাহিত হবে।
তবে এই সময়ের মধ্যেই স্বস্তির বার্তা নিয়ে আসবে ‘সুহাইল’ (Suhail) তারা। আরবি সংস্কৃতিতে সুহাইল তারার দৃশ্যমান হওয়াকে প্রচণ্ড গরম কমে আসার শুভ লক্ষণ হিসেবে দেখা হয়। আল-নাথরাহ চলাকালীন সময়ের মাঝামাঝি পর্যায়ে আকাশে এই তারার দেখা মিলবে। সুহাইল তারা উদয়ের পর থেকেই আবহাওয়ায় ধীরে ধীরে স্বস্তিদায়ক পরিবর্তন আসতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
এই তারার উদয় তীব্র গরমের শেষ পর্যায়কে চিহ্নিত করে, যা টানা ১৩ দিন স্থায়ী হবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৩ দিনের এই পুরো সময়টিতেই গ্রীষ্মের গরম ও আর্দ্র ভাব বজায় থাকবে।



