ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন ঢাকা সফর সম্পন্ন করে ফিরে গেছেন। চার সদস্যের এই প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সরকারি সফরে আসা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
সফরকালে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন পরাগ জৈন। তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক সূত্র অনুযায়ী, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হয়েছে। সফর শেষে সোমবারই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে।
এদিকে, সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগের দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। উল্লেখ্য, ঢাকা সফরের আগে ‘র’ প্রধানের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলটি চীন সফর করেছিল।



