পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী জর্জিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রোনালদো, যেখানে জর্জিনার হাতে বিয়ের আংটি দেখা যাচ্ছে। এই ঘোষণার মাধ্যমে তাদের দীর্ঘ এক দশকের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো।
গত মঙ্গলবার (১১ আগস্ট) প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়। রোনালদো অতীতে একাধিকবার জানিয়েছিলেন, সঠিক সময় এলে তারা বিয়ের সিদ্ধান্ত নেবেন।
দীর্ঘ দশ বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছেন এবং গড়ে তুলেছেন নিজেদের সংসার। ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা একে অপরের পাশে থেকেছেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি ছিল অত্যন্ত সাধারণ। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই গভীর রাতে তিনি জর্জিনাকে প্রস্তাব দিয়েছিলেন।
রোনালদো আরও জানান, বন্ধুর কাছ থেকে আংটিটি পাওয়ার পর তিনি আর দেরি করতে চাননি। সেই বিশেষ মুহূর্তে তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়লে তারাও এই আবেগী ঘটনার সাক্ষী হয়ে যায়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
যেখানে দাবি করা হয়, দুজনে বিয়ে করতে যাচ্ছেন শিগগির।
রোনালদো একাধিকবার বলেছেন, তারা দুজন যখন মনে করবেন উপযুক্ত সময় এসেছে তখনই বিয়ে করবেন।



