বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কবার্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না। তিনি স্পষ্ট করে বলেছেন, ওই রিপোর্টটি পুরোপুরি অনুমাননির্ভর।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেদনটি তিনি এখনও পড়েননি। তবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, (জাতিসংঘের প্রতিবেদনে) সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বিস্তারিত বলতে পারব না।
মন্ত্রী আরও বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য যে, সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকার যেকোনো আন্তর্জাতিক প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের ওপরই গুরুত্ব দিচ্ছে।



