সুনামগঞ্জে বিষপানে তিন শিশুর মৃত্যু, মুমূর্ষু পিতা

, বাংলাদেশ

সুনামগঞ্জে বিষপানে তিন শিশুর মৃত্যু, মুমূর্ষু পিতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এই বিষপানের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা যায়, গভীর রাতে নিজ সন্তানদের বিষপান করানোর পর ওই ব্যক্তি নিজেও বিষপান করেন। স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুদের পরিচয় ও বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর গুরুতর মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খবর পেয়ে তিনি বাদাঘাট বাজারের ওই ক্লিনিকে গিয়ে তিন শিশুকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। কেন এমন বিয়োগান্তক ঘটনা ঘটলো, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বর্তমানে ওই ব্যক্তি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। চাকরির আরও তথ্য: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩ সন্তানসহ এক পিতার বিষপানের ঘটনা ঘটেছে। চাকরির আরও তথ্য: পরে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীসহ আত্মীয়-স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা।