অসমাপ্ত আত্মজীবনী বিক্রির অভিযোগে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা

, বাংলাদেশ

অসমাপ্ত আত্মজীবনী বিক্রির অভিযোগে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে অবস্থিত দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখারও অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে পুরান ঢাকার বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, ২০২৪ সালের পর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি আর ছাপানো হয়নি। পরে পুলিশের মধ্যস্থতায় বইটি আর বিক্রি না করার শর্তে ওই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ জানানো হয়নি বলে জানিয়েছেন ওসি।