বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (পিএমএফ) বাস্তবায়নের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। পদটিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীরা বাংলাদেশের যেকোনো প্রান্তে অবস্থিত পদক্ষেপের ব্রাঞ্চ অফিসে দায়িত্ব পালন করবেন।
পদের সাধারণ তথ্যাবলি
- প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
- পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১
- পদসংখ্যা: ২০০
- চাকরির ধরন: ফুল টাইম
- কর্মস্থল: পদক্ষেপের ব্রাঞ্চ অফিসসমূহ (বাংলাদেশের যেকোনো স্থান)
- মাসিক বেতন: ১৫,০০০ থেকে ২৯,৯৫৩ টাকা
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
শিক্ষাগত ও বয়সসীমা সংক্রান্ত যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর সমমানের ডিগ্রিধারী হতে হবে।
- অতিরিক্ত শিক্ষাগত শর্ত: শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ/জিপিএ–৫.০-এর স্কেলে ২.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য দক্ষতা ও বিশেষ শর্ত
- প্রয়োজনীয় দক্ষতা: কম্পিউটারে এমএস অফিসবিষয়ক কাজ জানা আবশ্যক।
- অগ্রাধিকার: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।
- সতর্কতা: নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
প্রধান দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্ত কর্মীকে এলাকা জরিপ, সমিতি গঠন ও পরিচালনা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, নিয়মিত ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিফ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়নসহ মাঠপর্যায়ে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত (সিভি), সদ্য তোলা রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, নাগরিকত্ব সনদ এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে [email protected] এই ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত নির্বাচিত হওয়ার পর স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া পদক্ষেপে অন্য কোনো প্রকার অর্থ প্রদানের প্রয়োজন নেই। নিয়োগের বিস্তারিত শর্তাবলি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও দেখা যাবে। উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ার সাথে অন্য কোনো প্রতিষ্ঠানের চাকরির যোগসূত্র নেই।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা।



