ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বাধীন বিদ্যমান এই কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হলো। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।



