আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ, আবেদনের সুযোগ

, ব্যাংক

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ, আবেদনের সুযোগ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দুটি ভিন্ন পদে মোট ৬২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • সিস্টেম ম্যানেজার: ১ জন (বেতন স্কেল ১,১৩,০০০ টাকা থেকে ১,৪৮,৮০০ টাকা পর্যন্ত)।
  • প্রিন্সিপাল অফিসার: ৬১ জন (বেতন স্কেল ৭১,০০০ টাকা থেকে ১,৩৪,০০০ টাকা পর্যন্ত)।

উল্লিখিত পদের বেতন ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

সিস্টেম ম্যানেজারস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। পিএইচডি ডিগ্রি ও আন্তর্জাতিক জার্নালে অন্তত দুটি প্রকাশনা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।

প্রিন্সিপাল অফিসারস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ থাকা চলবে না। প্রিন্সিপাল অফিসার পদটি ষষ্ঠ গ্রেডের।

বয়সসীমা ও আবেদনের সময়কাল

১ জুন ২০২৬ তারিখে সিস্টেম ম্যানেজার পদে প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদে ২১ থেকে ৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া ও ফি

  • আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের রকেট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।
  • অনলাইনে আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট এবং ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।