বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের মাঠপর্যায়ের কাজের জন্য ২০০ জন ‘ট্রেইনি অফিসার’ নিয়োগের ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৭ নভেম্বর।
পদের বিস্তারিত ও যোগ্যতা
- পদ ও সংখ্যা: ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স), ২০০টি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা অনার্স পাস।
- বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর।
- অন্যান্য দক্ষতা: মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকা বাধ্যতামূলক।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্মপরিধি
নিয়োগপ্রাপ্তদের প্রধান কাজের মধ্যে রয়েছে নির্দিষ্ট এলাকায় সমীক্ষা চালিয়ে সদস্য নির্বাচন ও তাদের ভর্তি নিশ্চিত করা। এছাড়া ঋণ প্রস্তাব তৈরি, উপযুক্ত জামিনদার নির্বাচন, ঋণ বিতরণ এবং কেন্দ্রে উপস্থিত হয়ে কিস্তি ও সঞ্চয় সংগ্রহ করতে হবে। ঋণ গ্রহীতাদের পাসবই ব্যবহার ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করার পাশাপাশি বকেয়া আদায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখা তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
বেতন ও সুবিধাদি
- প্রশিক্ষণকাল: ৩ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণকালীন থাকা ও খাওয়ার খরচ প্রতিষ্ঠান বহন করবে।
- শিক্ষানবিশকালীন বেতন: এই সময়ে মূল বেতন, বেইজ অ্যালাউন্স, মোটরসাইকেল ও মোবাইল অ্যালাউন্সসহ মোট ২৬ হাজার টাকা প্রদান করা হবে।
- স্থায়ীকরণের পর বেতন: শিক্ষানবিশকাল শেষে মোট বেতন-ভাতা ৩৩ হাজার টাকায় উন্নীত হবে।
অতিরিক্ত সুযোগ-সুবিধা
মূল বেতনের পাশাপাশি কর্মীরা আকর্ষণীয় সব সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে উৎসব বোনাস (৩টি), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স ও বার্ষিক বেতন বৃদ্ধি। এছাড়া পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ সুবিধা, টিএ, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল এবং অর্ধবার্ষিক লাঞ্চ সুবিধা (আংশিক ভর্তুকি) দেওয়া হবে। নির্দিষ্ট অঞ্চলের কর্মীদের জন্য ১,৫০০ টাকার স্ট্র্যাটেজিক রিজিয়নাল অ্যালাউন্স এবং নারী কর্মীদের জন্য ১,২০০ টাকা সুরক্ষা অ্যালাউন্স রয়েছে। এছাড়া কর্মস্থল অনুযায়ী ৭৫০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দূরত্ব ভাতা পাওয়ার সুযোগ থাকছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল লিংক অনুসরণ করতে পারেন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে কয়েকটি সড়ক অবরোধ।
- বকেয়া কিস্তি আদায়ে যোগাযোগ রক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
- বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী পদে ১০৮ জনের চাকরির সুযোগ।
- আগ্রহী চাকরিপ্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।



