ইজি ফ্যাশনে ৬০০ সেলসম্যান নিয়োগ, আবেদনের সুযোগ ৬ নভেম্বর পর্যন্ত

, চাকরি

ইজি ফ্যাশনে ৬০০ সেলসম্যান নিয়োগ, আবেদনের সুযোগ ৬ নভেম্বর পর্যন্ত

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড তাদের শোরুমের জন্য নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে স্পষ্ট ধারণা এবং শোরুমের পণ্য সঠিকভাবে প্রদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মানসিকতা থাকতে হবে। –শোরুম খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের আগ্রহ থাকতে হবে। প্রধান দায়িত্বসমূহ শোরুমের দৈনিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।

কোম্পানিটি চুক্তিভিত্তিক সেলসম্যান পদে ৬০০ জন পুরুষ প্রার্থীকে নিয়োগ দেবে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৯৫।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • পদের নাম: সেলসম্যান (চুক্তিভিত্তিক)
  • মোট পদসংখ্যা: ৬০০টি
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর।
  • শারীরিক যোগ্যতা: প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
  • অন্যান্য দক্ষতা: পণ্য বিক্রয়ে পারদর্শী হতে হবে এবং ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। শোরুমের পণ্য সাজানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুরো সময় দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে।

চাকরির শর্ত ও কর্মপরিবেশ

  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
  • মেয়াদ: যোগদানের তারিখ থেকে ২০২৭ সালের ঈদুল ফিতরের ‘চাঁদ রাত’ পর্যন্ত।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
  • মূল দায়িত্ব: শোরুমের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ, নতুন গ্রাহক তৈরি করা এবং শোরুমের ডিসপ্লে আকর্ষণীয় রাখা।

বেতন ও সুবিধাসমূহ

  • মাসিক বেতন: ১৪,০০০ টাকা।
  • ইনসেনটিভ: মাসিক বিক্রয় পারফরম্যান্সের ভিত্তিতে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত কমিশন পাওয়ার সুযোগ রয়েছে।
  • অন্যান্য সুবিধা: ঢাকার বাইরের শাখায় কর্মরতদের জন্য কোম্পানির পক্ষ থেকে আবাসন ব্যবস্থা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত নিয়মাবলী জানতে কোম্পানির অফিসিয়াল লিংক বা নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুসরণ করতে পারেন। আবেদনের শেষ সময় আগামী ৬ নভেম্বর। পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান।
  • *আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।