বেসরকারি সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন’ (পপি) তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ৫টি পদে মোট ৪৮০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ারের মাধ্যমে কিংবা সরাসরি প্রধান কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত পদের বিবরণ ও বেতন কাঠামো
- কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৫টি। সর্বোচ্চ ৪৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন প্রবেশনকালে ৬৬,৮৬২ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৭৩,৮০৩ টাকা।
- সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ২৫টি। সর্বোচ্চ বয়স ৪৭ বছর। যোগ্যতা স্নাতক বা সমমান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ৭ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে ৪টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন প্রবেশনকালে ৫২,২৯৬ টাকা এবং স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪ টাকা।
- শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫টি। সর্বোচ্চ বয়স ৪৩ বছর। যোগ্যতা স্নাতক বা সমমান এবং কম্পিউটার চালনায় মৌলিক জ্ঞান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন প্রবেশনকালে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
- সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫টি। সর্বোচ্চ বয়স ৩৫ বছর। যোগ্যতা বাণিজ্যে স্নাতক। কম্পিউটার চালনায় বিশেষ করে এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা হিসেবে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। বেতন প্রবেশনকালে ৩৩,১২০ টাকা ও স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
- মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৩০০টি। বয়স ২২ থেকে ৩৫ বছর। এই পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। বেতন প্রবেশনকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ী হলে ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
অন্যান্য সুযোগ-সুবিধা
সকল পদের জন্য প্রবেশনকাল ৬ মাস। পপির নিয়ম অনুযায়ী মোটরসাইকেল ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ, এবং একক আবাসন সুবিধা প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, বার্ষিক ইনক্রিমেন্ট এবং উৎসব ভাতার সুবিধা রয়েছে। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে কর্মরতদের অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা দেওয়া হবে। কর্মীদের ডিজিটাল প্রযুক্তির প্রশিক্ষণেরও সুযোগ রয়েছে। দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে। এ ছাড়া চট্টগ্রাম রিজিয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) নিয়োগপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন।
আবেদন প্রক্রিয়া ও ফি
মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের আবেদনের সঙ্গে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ২০০ টাকা অনলাইনে জমা করে রসিদ সংযুক্ত করতে হবে।
টাকা জমা দেওয়ার অ্যাকাউন্ট নম্বর: পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সোনালী ব্যাংক লিঃ, ধানমন্ডি করপোরেট শাখা, হিসাব নং-৪৪১৫৬০৩০০০০৭১।
এছাড়া নির্বাচিত প্রার্থীদের শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক পদের জন্য ২৫,০০০ টাকা এবং মাঠ কর্মকর্তা পদের জন্য ২০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত নগদে জমা দিতে হবে। শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫।
মাঠ কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণের জন্য ৪,০০০ টাকা নগদে পরিশোধ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স (১-৩ নং পদের জন্য), ২ কপি রঙিন ছবি এবং দুজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির তথ্যসহ আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল ও পরীক্ষার ভেন্যু উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদন পাঠানোর ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭। আবেদনের শেষ সময় ১৯ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য পপির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়। মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন।
- বয়স: ২২ থেকে ৩৫ বছর 300।
- ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।



