রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, বিস্ফোরণে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় কেউ আহতের সংবাদ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণ ঘটনায়।
ঘটনার পরপরই হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রাজারবাগ পুলিশ লাইন্সের সামনেও দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল।



