যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পেলে ইসরাইল মানচিত্র থেকে মুছে যেত। শুক্রবার ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে সফলভাবে বিরত রেখেছে, যা প্রকারান্তরে ইসরাইলকে অস্তিত্ব সংকটের হাত থেকে বাঁচিয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প।
নিজের নেওয়া পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতাম, তবে আজ ইসরাইলের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না।’ তার এই মন্তব্য এমন এক সময়ে প্রকাশ্যে এল যখন ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে নতুন করে সামরিক হামলার আশঙ্কা ও কূটনৈতিক আলোচনার চেষ্টা—উভয়ই পাশাপাশি চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রয়োজন পড়লে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। তবে একইসঙ্গে সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান তিনি।



