বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় ও শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (DHL Supply Chain) প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দুই ক্যাটাগরির পদে মোট ১১২ জন পুরুষ কর্মীকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ থাকবে।
চাকরির বিবরণ ও পদসংখ্যা
- প্রতিষ্ঠানের নাম: ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি।
- পদ ও সংখ্যা: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স, মোট ১১২ জন।
- বেতন: মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে।
তবে বৃত্তিমূলক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
এই পদের প্রার্থীদের ইংরেজি ভাষা পড়া, লেখা ও যোগাযোগের দক্ষ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফর্কলিফট বা পাওয়ার প্যালেট ট্রাক পরিচালনায় দক্ষতা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে। অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদের জন্য এইচএসসি পাস বাধ্যতামূলক এবং ইলেকট্রিক্যাল বিষয়ে পড়াশোনা করা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র্যাকিং ও তথ্যপ্রযুক্তি সরঞ্জামের ওপর ভালো ধারণা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদনের মাধ্যম: অনলাইনে বোয়েসেলের নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে।
- আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
- আবেদন শেষ: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বয়স ও অন্যান্য শর্তাবলি
আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ প্রাথমিকভাবে তিন বছর নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। নির্বাচিত কর্মীদের প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। নিয়োগকর্তা আবাসন, যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার সুবিধা প্রদান করবেন। প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রতিটি প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
প্রাথমিকভাবে সফটওয়্যার ব্যবহার করে লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হবে এবং তাদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তীতে নিয়োগকর্তার প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ১১২ জন কর্মী নির্বাচন করবেন। নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়েই কোনো ধরনের অর্থ লেনদেন করতে হবে না। কোনো অসাধু চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে সতর্ক করেছে বোয়েসেল। বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- নির্দেশনা ও শর্তগুলো।



