ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে পরিবর্তনের হাওয়া বইছে। বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের উত্তরসূরি হিসেবে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে নিয়োগ দেয়ার বিষয়ে নীতিগতভাবে মৌখিক সমঝোতায় পৌঁছেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। সবকিছু পরিকল্পনা মাফিক চললে খুব শিগগিরই ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নিতে পারেন সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র।
বর্তমানে ৫৪ বছর বয়সী পচেত্তিনো যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তার চুক্তি থাকলেও তাতে ৭০ লাখ পাউন্ডের একটি রিলিজ ক্লজ রয়েছে। এই অর্থ পরিশোধের বিষয়টি সহ অন্যান্য আইনি জটিলতা নিরসনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের (ইউএস সকার) সঙ্গে আলোচনা জোরালো করার পরিকল্পনা রয়েছে ইউনাইটেডের। পাশাপাশি পচেত্তিনোর কোচিং স্টাফদের নিয়োগ নিয়েও ক্লাবটিকে সিদ্ধান্ত নিতে হবে। তবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা বাকি। টটেনহ্যামের দায়িত্বে থাকার সময় ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হতো।
আন্তর্জাতিক বিরতির সময় যুক্তরাষ্ট্রের হয়ে হাইতির বিপক্ষে দুটি ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন পচেত্তিনো। এরপরই তার ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়ার পথ আরও প্রশস্ত হবে। এদিকে, মাইকেল ক্যারিক বুধবারও দলের অনুশীলন করিয়েছেন, তবে চলতি সপ্তাহেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে। গত মাসে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মোনাকোয় ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা, ফুটবল পরিচালক জেসন উইলকক্স এবং সহমালিক স্যার জিম র্যাটক্লিফের সাম্প্রতিক বৈঠকের পর সেই অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
পচেত্তিনোকে নিয়ে ইউনাইটেডের আগ্রহ অবশ্য দীর্ঘদিনের। এর আগেও অন্তত তিনবার তাকে আনার চেষ্টা করেছিল ক্লাবটি। ২০২২ সালে এরিক টেন হাগের আগে তাকে নিয়োগের সম্ভাবনা ছিল। এছাড়া ২০১৬ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে লন্ডনের মেফেয়ার এলাকার একটি রেস্তরাঁয় দেখা যাওয়ার পর থেকেই তার ইউনাইটেডে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দায়িত্ব উপভোগ করলেও ইউনাইটেডের এই প্রস্তাব ফিরিয়ে দেয়া পচেত্তিনোর জন্য কঠিন। চেলসি ছাড়ার দুই বছর পর প্রিমিয়ার লিগে ফেরার অপেক্ষায় থাকা এই কোচ দায়িত্ব নিলে ২২শে নভেম্বর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে ম্যাচটি হতে পারে তার প্রথম বড় পরীক্ষা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। ২০২২ সালে তাকে নিয়োগ দেয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত এরিক টেন হাগকে বেছে নেয় ইউনাইটেড। চেলসির দায়িত্ব ছাড়ার দুই বছর পর আবারও ইংলিশ ফুটবলে ফিরতে প্রস্তুত তিনি।
সবকিছু ঠিক থাকলে স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর ম্যানচেস্টার ইউনাইটেডের অষ্টম স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন পচেত্তিনো। তবে নতুন ক্লাবের পরিবেশে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে পচেত্তিনো দায়িত্ব নিলেই রাতারাতি ইউনাইটেডের চেহারা বদলে যাবে, এমন নিশ্চয়তা নেই।



