অনন্ত যৌবন ধরে রাখা এবং আয়ুষ্কাল বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিশেষ গবেষণায় নেমেছেন রুশ বিজ্ঞানীরা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন পূরণের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গবেষণার মূল নেতৃত্বে রয়েছেন পুতিনের বৈজ্ঞানিক গুরু ও কুর্চাটভ ইনস্টিটিউটের প্রধান ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক। এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের অধীনে থাকা ২২টি ভিন্ন প্রজাতির প্রায় সাত হাজারেরও বেশি বানরের ওপর চালানো হচ্ছে এই পরীক্ষা-নিরীক্ষা। কোভালচুক রাশিয়ার অন্যতম প্রধান বৈজ্ঞানিক প্রতিষ্ঠান কুর্চাটভ ইনস্টিটিউট পরিচালনা করেন। সেখানে ২২টি ভিন্ন প্রজাতির ৭ হাজারেরও বেশি বানর রয়েছে।
গবেষণার কাজে ব্যবহৃত বানরগুলোর মধ্যে কয়েকটির বয়স ৩০ বছরেরও বেশি। দীর্ঘায়ুর জৈবিক রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে এসব প্রাণীর রক্ত, মস্তিষ্ক এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের বিস্তারিত বিশ্লেষণ করা হচ্ছে। মস্কোতে আয়োজিত এক বৈজ্ঞানিক ফোরামে কোভালচুক জানান, বার্ধক্যের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণের জন্য ১৮ থেকে ৩০ বছর বয়সী বানরদের নিয়ে স্ক্রিনিং চলছে। বায়োকেমিক্যাল বিশ্লেষণ ও ব্রেন স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য দীর্ঘায়ু হওয়ার কৌশলে ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া পেট্রোভস্কি রাশিয়ান সায়েন্টিফিক সেন্টার অফ সার্জারির সহায়তায় একটি বিশেষ ব্লাড ব্যাংকও গড়ে তুলেছেন বিজ্ঞানীরা। তার এই ইচ্ছাকে কেন্দ্র করেই গবেষণাটি চলছে। আয়ু বাড়ানোর পদ্ধতি আবিষ্কারের জন্য এটি ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি জানান। কেন্দ্রটির পরিচালক কনস্টান্টিন কোটেঙ্কো জানান, এই নমুনাগুলো বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া বুঝতে সাহায্য করে।
এই প্রকল্পের সাথে পুতিনের ঘনিষ্ঠজনদের সম্পৃক্ততা রয়েছে। কোভালচুকের ভাই ও প্রভাবশালী ব্যবসায়ী ইউরি কোভালচুক এবং পুতিনের কন্যা এন্ডোক্রিনোলজিস্ট মারিয়া ভরোন্টসোভাও এই গবেষণার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। মারিয়া ভরোন্টসোভা রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য রোধের ওষুধ তৈরির পরিকল্পনার কথা স্বীকার করে জানিয়েছেন, মৃত্যুর ভয়ই এই দীর্ঘায়ু গবেষণার মূল চালিকাশক্তি। কোভালচুকের ভাই ৭৪ বছর বয়সী বিলিয়নিয়ার ইউরি পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। মিখাইল কোভালচুকের পাশাপাশি পুতিনের কন্যা ৪১ বছর বয়সী এন্ডোক্রিনোলজিস্ট মারিয়া ভরোন্টসোভাও এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন।
দীর্ঘায়ু নিয়ে পুতিনের আগ্রহ প্রকাশ্যে আসে গত বছর বেইজিং সফরের সময়। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্তে আলাপকালে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব লাভের সম্ভাবনা নিয়ে তার আলোচনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়। পুতিন শিকে বলেছিলেন, আধুনিক চিকিৎসা ও অঙ্গ প্রতিস্থাপনের অগ্রগতির ফলে মানুষ যত বেশি বাঁচবে, ততই তরুণ হওয়ার সুযোগ পাবে। পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক সম্মেলনেও তিনি ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে রুশ বিজ্ঞানীরা থ্রিডি-প্রিন্টিং টিস্যু, শূকরের শরীরে মানুষের অঙ্গ তৈরি এবং আরএজিই (RAGE) জিন ব্লক করে বার্ধক্য বিলম্বিত করার মতো আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে কাজ করছেন। পরে একটি এআই সম্মেলনে পুতিন জানান, ১৫০ বছর পর্যন্ত বাঁচা সম্ভবত সম্ভব। বর্তমানে রাশিয়া থ্রিডি-প্রিন্টিং জীবন্ত টিস্যু নিয়ে দ্রুত গবেষণা চালাচ্ছে।



