শ্রমিক কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি

, বাংলাদেশ

শ্রমিক কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন মালিকপক্ষ। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ ঘোষণা দেন। তিনি জানান, শ্রম আইনের এই ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না।

মাহমুদ হাসান খান আরও জানান, শ্রমিক বিক্ষোভের কারণে বর্তমানে ৯২টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। রবিবার থেকে যেসব কারখানায় স্বাভাবিক উৎপাদন সম্ভব হবে না, সেগুলোও প্রয়োজনে একই ধারায় বন্ধ রাখা হবে। এছাড়া আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। তবে পরিস্থিতির উন্নতি না হলে বা বিশৃঙ্খলা অব্যাহত থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।