কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ৮টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৭ জন স্থায়ী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ক্যাটাগরি: ৮। 8, 97. পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বেতন স্কেল
- মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি পদ। বেতন স্কেল ২৪,৩০০ থেকে ৫৯,৭০০ টাকা (গ্রেড-১২)।
- সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি পদ। বেতন স্কেল ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
- কম্পিউটার অপারেটর: ১টি পদ। বেতন স্কেল ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
- হিসাবরক্ষক: ৩টি পদ। বেতন স্কেল ২৩,৫০০ থেকে ৫৬,৯০০ টাকা (গ্রেড-১৪)।
- গাড়িচালক (ভারী): ১টি পদ। বেতন স্কেল ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি পদ। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- ক্যাশিয়ার: ১টি পদ। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- অফিস সহায়ক: ৩৮টি পদ। বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া
আবেদনকারীদের বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
তবে গাড়িচালক পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।
আবেদন সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
পদের ধরন অনুযায়ী পরীক্ষার ফি ৫৬ টাকা থেকে ১৬৮ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
অনলাইন আবেদন কার্যক্রম ১৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদনের নিয়মাবলি কৃষি বিপণন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৯ জন নেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এ ছাড়া অফিস সহায়ক পদে ৩৮ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৯ জন, মাঠ ও বাজার পরিদর্শক পদে ৫ জন এবং হিসাবরক্ষক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।
- পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন।
- ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে চাকরি, বয়স ১৮ হলে আবেদন।
- প্রার্থীদের বয়স ১-১১-২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৫ নং ক্রমিকের (গাড়িচালক) পদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
- শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।



