ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

, বিনোদন

ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ১৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করা হয়। তবে তাকে ঠিক কী কারণে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।