আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

, বিশ্ব

আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

ইরান ও কাতারের মধ্যকার চলমান দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের ফলে গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা প্রশমনে কাতারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। মূলত আঞ্চলিক উত্তেজনা কমিয়ে সংলাপের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।

বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করতে একটি যৌথ করিডর প্রতিষ্ঠার প্রস্তাবিত ধাপভিত্তিক কাঠামো নিয়েও মতবিনিময় হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী এ সময় প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দিয়েছেন।