সোনালী ব্যাংকে চিফ সিকিউরিটি অফিসার পদে নিয়োগ: বেতন আড়াই লাখ টাকা

, চাকরি

সোনালী ব্যাংকে চিফ সিকিউরিটি অফিসার পদে নিয়োগ: বেতন আড়াই লাখ টাকা

সোনালী ব্যাংক পিএলসি তাদের ‘চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদমর্যাদার এই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে। চাকরির আরও তথ্য: আগামী এক দশকে দ্রুত বাড়বে যে ১০ চাকরির চাহিদা।

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)
  • পদমর্যাদা: ডেপুটি জেনারেল ম্যানেজার
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
  • শর্ত: কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।

বেতন ও আবেদনের নিয়ম

  • মাসিক বেতন: ২ লাখ ৫০ হাজার টাকা।
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছর)।
  • আবেদনের শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬।
  • আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।