বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক পদে ৩৪২টি শূন্য পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

, চাকরি

বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক পদে ৩৪২টি শূন্য পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক জনবল নিয়োগের জন্য একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০ গ্রেডে মোট পদসংখ্যা ৩৪২। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ আগস্ট ২০২৬। ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের তালিকায় থাকা পদগুলোর মধ্যে রয়েছে: ১. পদের নাম: ধর্মীয় শিক্ষক, পদসংখ্যা: ১, গ্রেড ও বেতন স্কেল: (জেএসআই-১/২০১৬ অনুযায়ী) ১৪,১২০-৩৩,৯৭০ টাকা। ২. পদের নাম: কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ৫, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা। ৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ৩, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা। ৪. পদের নাম: লাইব্রেরিয়ান, পদসংখ্যা: ১, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা। ৫. পদের নাম: গবেষণাগার সহকারী, পদসংখ্যা: ২, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা। ৬. পদের নাম: নকশাকার গ্রেড-৩, পদসংখ্যা: ৩, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা। ৭. পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি), পদসংখ্যা: ২৭, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা। ৮. পদের নাম: মিস্ত্রি ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার), পদসংখ্যা: ৮, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা। ৯. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ৩০, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১০. পদের নাম: স্টোরম্যান, পদসংখ্যা: ৬, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা। ১১. পদের নাম: ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা: ১, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা। ১২. পদের নাম: ফায়ার ফাইটার, পদসংখ্যা: ৬, গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা। ১৩ থেকে ২০ নম্বর পদে রয়েছে বিভিন্ন মেকানিক ও ট্রেডসম্যান পদ। এর মধ্যে মিস্ত্রি ক্লাস-২ (আর্মামেন্ট মেকানিক ৫টি, জেনারেল মেকানিক ৪টি, ইলেকট্রিক মেকানিক ৩টি, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক ৬টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক ৩টি, মেটাল ওয়ার্কার ৩টি, ওয়েল্ডার ৩টি, বাইন্ডার ৩টি) এবং ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক ৭টি, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক ৪টি, ওয়্যারলেস মেকানিক ৩টি, গ্রাউন্ড সিগন্যালার ৫টি, মেটাল ওয়ার্কার ৩টি, কার্পেন্টার ৪টি, পেইন্টার ৫টি, ব্লাকস্মিথ ১টি) ও বেলুন মেকার ১টি পদ অন্তর্ভুক্ত রয়েছে।

৩০ থেকে ৪৫ নম্বর পদের মধ্যে রয়েছে অফিস সহায়ক ৭টি, লস্কর ২১টি, লস্কর এয়ারক্রাফট ১০টি, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার ১১টি, লস্কর বার্ড স্যুটার ১টি, লস্কর ফায়ার ফাইটার ২টি, লস্কর এন্টি-ম্যালেরিয়া ৪টি, লস্কর ওয়ার্ডবয় ১টি, বাবুর্চি ৩৬টি, মেসওয়েটার ১৮টি, ওয়াশার আপ ৯টি, মালী ৮টি, সহকারী বাবুর্চি ৪টি, ওয়াচম্যান ১১টি, পরিচ্ছন্নতাকর্মী ৪২টি এবং আয়া ১টি। এসব পদের বেতন স্কেল (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন ফি সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা; ২ থেকে ২০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ২১ থেকে ৪৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা প্রযোজ্য হবে। আগ্রহী প্রার্থীরা বিমানবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২২ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পদের নাম:ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক) পদসংখ্যা: ৭ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: বাবুর্চি পদসংখ্যা: ৩৬ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা: ৪২ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) পদসংখ্যা: ৪ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক) পদসংখ্যা: ৩ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার) পদসংখ্যা: ৫ গ্রেড ও বেতন স্কেল:(গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার) পদসংখ্যা: ৩ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: ট্রেডসম্যান (কার্পেন্টার) পদসংখ্যা: ৪ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: ট্রেডসম্যান (পেইন্টার) পদসংখ্যা: ৫ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: ট্রেডসম্যান (ব্লাকস্মিথ) পদসংখ্যা: ১ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: বেলুন মেকার পদসংখ্যা: ১ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।