অযোধ্যায় রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় তদন্ত শেষের পথে

, বিশ্ব

অযোধ্যায় রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় তদন্ত শেষের পথে

ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের টাকা চুরির ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ১০৫টি চুরির ঘটনা শনাক্ত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) ভারতের সুপ্রিম কোর্টে বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আদালতকে জানানো হয়েছে যে, এই দুর্নীতির মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করার প্রক্রিয়া সম্পন্ন হবে। চার্জশিট জমা হওয়ার পর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট।

তদন্তকারী দলের প্রতিবেদনে সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বয়ান এবং অন্যান্য সংগৃহীত প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। আদালত এই প্রতিবেদনটি নথিভুক্ত করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মন্দিরের দান ও মূল্যবান সামগ্রীর রসিদ এখন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হচ্ছে এবং সেগুলো স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার লকারে অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করা হয়।

এই ঘটনায় বর্তমানে আটজন আসামি পুলিশি হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩ (১)(এ) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

অনুদানের টাকা চুরির অভিযোগ সামনে আসার পর মন্দির ট্রাস্টের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে ট্রাস্টের শীর্ষ কর্মকর্তা চম্পত রাই ও অনিল মিশ্রকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। বর্তমানে ট্রাস্টে সিইও-নেতৃত্বাধীন একটি প্রশাসনিক ব্যবস্থা চালু করা হয়েছে এবং সাবেক সামরিক কর্মকর্তা জিতেন্দ্র মিশ্রকে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন রাজ্য সরকারের উদ্যোগে তিন সদস্যের একটি এসআইটি গঠন করা হয়। দলটি গত ২৩ জুন তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছিল এবং বেশ কিছু কঠোর সংস্কারমূলক সুপারিশ করেছিল। বিষয়টি এখন আদালতের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রমের দিকে নজর রয়েছে সবার। প্রতিবেদনে যোগ করা তথ্য: জ্বালানির বাড়তি শুল্ক বাতিলের দাবিতে পাকিস্তানে জামায়াতের ট্রেনমার্চ। প্রতিবেদনে যোগ করা তথ্য: অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ। প্রতিবেদনে যোগ করা তথ্য: পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৫।