April 22, 2026, 6:21 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

হাতাহাতিতে জড়ালো বিএনপি নেতারা

  • Update Time : Wednesday, September 4, 2024
  • 653 Time View
হাতাহাতিতে জড়ালো বিএনপি নেতারা
হাতাহাতিতে জড়ালো বিএনপি নেতারা

হাতাহাতিতে জড়ালো বিএনপি নেতারা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপির নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আদাবরে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ও আহত সদস্যদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করে মহানগর উত্তর বিএনপি। আজ বিকেল ৩টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শুরু হয় অনুষ্ঠান। মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এসে জড়ো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব। অনুষ্ঠানের একপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। ধাক্কাধাক্কি থামাতে না পেরে একপর্যায়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে আয়োজকরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews