বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’ তাদের কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)’ পদে নতুনদের সুযোগ দিচ্ছে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা চলবে না।
পদের বিস্তারিত তথ্য
- পদবী: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)।
- বেতন: মাসিক ২৬ হাজার টাকা।
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক নিয়োগ।
- যোগ্যতা: ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য শর্ত ও দক্ষতা
- অভিজ্ঞতা: পদটি নতুনদের জন্য হলেও ব্যাংক বা সংশ্লিষ্ট খাতে অন্তত এক বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রয়োজনীয় দক্ষতা: এমএস অফিসসহ মৌলিক আইটি বিষয়ে পারদর্শী হতে হবে। প্রার্থীদের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ দক্ষ হতে হবে।
- ব্যক্তিগত গুণাবলি: সর্বোচ্চ সততা ও পেশাগত নীতি বজায় রাখার মানসিকতা থাকতে হবে।
- কর্মস্থল: নির্বাচিত হলে বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
মূল দায়িত্বসমূহ
নিযুক্ত কর্মীদের ব্যাংকের নিয়মিত সেবা কার্যক্রমের পাশাপাশি গ্রাহকদের আন্তরিক ও দ্রুত সহায়তা প্রদান করতে হবে। তাদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে হিসাব খোলা, রক্ষণাবেক্ষণ, ব্যাংকিং পণ্য (ঋণ, আমানত, কার্ড, ডিজিটাল ব্যাংকিং) সম্পর্কে গ্রাহককে ধারণা দেওয়া এবং প্রয়োজনীয় অভিযোগ ব্যবস্থাপনা। পাশাপাশি কেওয়াইসিসহ নিয়ন্ত্রক সংস্থা নির্দেশিত অন্যান্য শর্তাবলি নিশ্চিত করার দায়িত্বও তাদের পালন করতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য ব্যাংকের নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিংকে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখার অনুরোধ জানানো হয়েছে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: নির্ধারিত নয়।
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।



