পদের বিবরণ ও যোগ্যতা
দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) তাদের ‘সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিডি (বিজনেস ডেভেলপমেন্ট), হেলথকেয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা
- অভিজ্ঞতা: হাসপাতাল বা স্বাস্থ্যসেবা খাতে হাসপাতাল মার্কেটিং, মেডিক্যাল ট্যুরিজম বা ডায়াগনস্টিক পরিষেবা বিপণনে ৮ থেকে ১০ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা: আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর।
- পেশাগত দক্ষতা: আন্তর্জাতিক অংশীদারদের সাথে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, আন্তর্জাতিক বাজারের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি, বাজেট ব্যবস্থাপনা এবং পূর্বাভাস দেওয়ার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি স্বতন্ত্রভাবে বা দলনেতা হিসেবে লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ হতে হবে।
দায়িত্বসমূহ
নিযুক্ত ব্যক্তিকে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে চিকিৎসাসেবা ও ডায়াগনস্টিক সুবিধার প্রসার ঘটাতে হবে। এছাড়া নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধান, প্রবাসী রোগীদের জন্য ক্ষেত্র তৈরি এবং বিদেশি চিকিৎসাপ্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, দূতাবাস ও ট্রাভেল এজেন্সির সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা তার কাজের অন্তর্ভুক্ত থাকবে।
বেতন ও আবেদনের নিয়ম
- বেতন ও সুবিধা: প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
- কর্মস্থল: ঢাকা।
- আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে অনলাইনে আবেদন করতে পারবেন।
- আবেদনের শেষ সময়: আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: নির্ধারিত নয়।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আংশিক সংশোধনী প্রকাশ, পদ কমল ১টি, পেছাল তারিখ।
- বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
- পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
- আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।



