ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

, স্বাস্থ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশের পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৮৮ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৮ দিনেই ১০৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৮ দিনে মারা গেছেন ১০৩ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৪০০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮২৭ জন, যা নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৮৯৯ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ১ হাজার ৫৮ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৭২ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।