যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সব্যসাচীর দিওয়ালি সংবর্ধনায় অন্যরকম সাজে দেখা গেছে রানি মুখার্জীকে। ভারী কারুকাজের বদলে তিনি বেছে নিয়েছিলেন ধাতব-ধূসর রঙের এক ভিন্নধর্মী শাড়ি। উৎসবের আমেজে ঐতিহ্য ও আধুনিকতার এক অনবদ্য মেলবন্ধন তৈরি করেছিলেন তিনি। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, তার এই সাদামাটা অথচ অভিজাত লুক থেকে ফ্যাশন সচেতনরা নতুন স্টাইলের ধারণা নিতে পারেন।
ধাতব-ধূসর শাড়িতে রানির আভিজাত্য, দেখুন সাজের ঝলক
, জীবনযাপন


