পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগের নীতিমালা ও নম্বর বণ্টন প্রকাশ

, চাকরি

পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগের নীতিমালা ও নম্বর বণ্টন প্রকাশ

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) ৯ম ও ১০ম গ্রেডের মোট ৭৫৩টি কর্মকর্তা পদে নিয়োগের চূড়ান্ত নীতিমালা ও নম্বর বণ্টন পদ্ধতি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডের ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগেই। উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি ‘পেট্রোবাংলা নিয়োগ নীতিমালা-২০১৬’ অনুসরণ করে সম্পন্ন করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার সাধারণ নিয়মাবলি

  1. প্রতিটি ক্যাডারে (প্রশাসন, অর্থ ও কারিগরি) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ৬ জন প্রার্থীকে ১:৬ অনুপাতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তবে প্রার্থীর সংখ্যা ২ জনের কম হবে না।
  2. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে শীর্ষ পরীক্ষার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রকাশ করা হবে। এতে মেধাক্রম, প্রাপ্ত নম্বর বা নাম উল্লেখ করা হবে না।
  3. কেন্দ্রীয় সিলেকশন কমিটি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে। এরপর প্রার্থীদের প্রতিষ্ঠানের পছন্দক্রম অনুযায়ী শূন্যপদের বিপরীতে নিয়োগের সুপারিশ করা হবে।
  4. চূড়ান্তভাবে যাচাইকৃত প্রার্থী তালিকা কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিতে পাঠানো হবে, যা থেকে নিয়োগপত্র ইস্যু করা হবে।

পরীক্ষার নম্বর বণ্টন ও শর্তাবলি

  • পূর্ণ নম্বর: ১০০
  • উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর: ৫০
  • লিখিত পরীক্ষা: ৭৫ নম্বর
  • শিক্ষাগত যোগ্যতা: ১৫ নম্বর
  • মৌখিক পরীক্ষা: ১০ নম্বর

নিয়োগ নীতিমালার অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে রয়েছে, বিভিন্ন ক্যাডারের শূন্যপদগুলো একত্রিত করে অপেক্ষমাণ প্যানেল থেকে পুনরায় নিয়োগের সুপারিশ করা হবে।

এছাড়া, কোনো প্রার্থী কোনো প্রতিষ্ঠানে একবার নিয়োগ পেলে পরবর্তীতে অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।

প্রার্থীদের মনে রাখতে হবে, ক্যাডার ভেদে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন ও শিক্ষাগত যোগ্যতার নম্বর বিভাজন ভিন্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রথমে মেধাতালিকা এবং পরবর্তী সময়ে প্রার্থীদের প্রতিষ্ঠানের পছন্দক্রমকে গুরুত্ব দেওয়া হবে।

  • আবেদনের শেষ তারিখ।