১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় জনপদ মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ভোলা, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিস্তীর্ণ চর ও দ্বীপগুলো পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। ঘরবাড়ি, সহায়-সম্পদ আর প্রিয়জন হারিয়ে লাখো মানুষ নিঃস্ব হয়ে পড়েছিলেন। প্রাণহানির সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্যে ভিন্নতা থাকলেও, বহুল প্রচলিত হিসাব অনুযায়ী প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়। তবে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এই বিপর্যয়ে আনুমানিক ৩ থেকে ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে নথিভুক্ত করেছে, যা ইতিহাসবিদদের মতে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। এই বিপর্যয় কেবল একটি প্রাকৃতিক দুর্যোগের শোকগাথা নয়, এর সাথে মিশে আছে রাষ্ট্রের চরম অবহেলা ও বাঙালির রাজনৈতিক বৈষম্যের নির্মম বাস্তবতা। তবে এই বিপর্যয়ের তাৎপর্য কেবল প্রাণহানির পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। শিল্প এখানে নিছক সৌন্দর্য সৃষ্টির মাধ্যম নয়, বরং মানুষের দুঃখ, রাষ্ট্রের ব্যর্থতা ও সময়ের নির্মম বাস্তবতার সাক্ষ্য।
সেই সময় রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উপকূলের ধ্বংসযজ্ঞ ও ত্রাণের সীমাবদ্ধতার চিত্র ব্যাপকভাবে প্রচার পায়, যা পাকিস্তানি শাসকগোষ্ঠীর ব্যর্থতাকে বিশ্বদরবারে উন্মোচিত করে। শিল্পাচার্য জয়নুল আবেদিন এই ভয়াবহতা প্রত্যক্ষ করে তাঁর শিল্পীসত্তা দিয়ে তৈরি করেন কালজয়ী চিত্রকর্ম ‘মনপুরা ৭০’। ১৯৭০ সালে আঁকা স্কেচগুলো পরে ১৯৭৩ সালে প্রায় ৯ দশমিক ৬ মিটার দীর্ঘ স্ক্রলচিত্রে রূপ পায়, যা সভ্যতার বিবেকের কাছে এক চিরস্থায়ী প্রশ্ন হয়ে আছে। আলমগীর কবিরের ১৯৭৭ সালের চলচ্চিত্র ‘সীমানা পেরিয়ে’-তেও এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পটভূমিতে মানুষের বেঁচে থাকার সংগ্রাম এবং সামাজিক শ্রেণিবিভাগের অসারতা শিল্পিতভাবে ফুটে উঠেছে। এই ঐতিহাসিক বিপর্যয়কে শিল্পের ভাষায় অমর করে রেখেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সেই অভিজ্ঞতারই অনন্য প্রকাশ তাঁর ‘মনপুরা ৭০’ চিত্রকর্ম। এই শিল্পকর্মে শুধু মৃত মানুষের শরীর কিংবা বিধ্বস্ত জনপদের দৃশ্য নেই; আছে সভ্যতার বিবেকের কাছে এক গভীর প্রশ্ন। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে প্রকৃতির ভয়াবহতার মুখে দুই ভিন্ন সামাজিক অবস্থানের মানুষের বেঁচে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছে। এক নির্জন দ্বীপে আটকে পড়া একজন বিত্তশালী পরিবারের তরুণী ও একজন দরিদ্র তরুণের জীবনসংগ্রামের মধ্য দিয়ে চলচ্চিত্রটি সামাজিক শ্রেণিবিভাজন, মানবিক সম্পর্ক, সহমর্মিতা ও পারস্পরিক নির্ভরতার গভীর তাৎপর্য প্রকাশ করে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় আমাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাক্ষ্য রেখে গেছে—জয়নুল আবেদীনের তুলিতে মানুষের আর্তনাদ, মাওলানা ভাসানীর কণ্ঠে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং আলমগীর কবিরের চলচ্চিত্রে দুর্যোগের মধ্যেও মানবিক।
ঘূর্ণিঝড়ের পর ত্রাণ কার্যক্রমে পাকিস্তানি সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতা বাঙালির মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভকে আরও তীব্র করে তোলে। এই পরিস্থিতিতে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করেন। ১৯৭০ সালের ২৩ নভেম্বর পল্টন ময়দানের জনসভায় তাঁর ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ ছিল পাকিস্তানি শাসকদের বিদায়বার্তা এবং স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবির প্রত্যক্ষ বহিঃপ্রকাশ। ভাষা আন্দোলন, ছয় দফা ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় এই ঘূর্ণিঝড় বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও বেগবান করে তোলে, যা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের পথ প্রশস্ত করে। ভাষা আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং নির্বাচনের রায় অস্বীকার—এসব ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের পথ তৈরি হয়েছিল। ১৯৫২-এর ভাষা আন্দোলন বাঙালির মহান স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিল, আর ১৯৭০-এর ভয়াল ঘূর্ণিঝড় পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও উদাসীনতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে।
আজ ৫৬ বছর পরেও সত্তরের ঘূর্ণিঝড়ের স্মৃতি উপকূলীয় অঞ্চলের জন্য এক সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করছে। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হওয়া সত্ত্বেও উপকূলবাসী আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই প্রেক্ষাপটে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। জাতিসংঘের COP31 সম্মেলনের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উচিত জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত বিশ্বের ঐতিহাসিক দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া। এই ঘূর্ণিঝড়ের মানবিক ও সামাজিক বাস্তবতা পরবর্তী সময়ে বাংলাদেশের চলচ্চিত্রেও বিশেষভাবে স্থান পেয়েছে। আজ ৫৬ বছর পরও সত্তরের ঘূর্ণিঝড়ের ঐতিহাসিক শিক্ষা বাংলাদেশের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির বোঝা তাদেরই বহন করতে হচ্ছে সবচেয়ে বেশি। এখানেই জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্বের অন্যতম বৃহৎ বদ্বীপ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ এ উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখার যৌক্তিক দাবিদার।
জলবায়ু অভিযোজন মানে কেবল বাঁধ নির্মাণ নয়, বরং নিরাপদ পানির নিশ্চয়তা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প জীবিকার সংস্থান করা। উপকূলের মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে জাতীয়ভাবে টেকসই উন্নয়নের পরিকল্পনা সাজাতে হবে। আর এই দাবির অংশ হিসেবেই ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করার জোরালো দাবি উঠেছে। ভাষা আন্দোলনের স্বীকৃতিতে আমরা যেমন ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পেয়েছি, তেমনি সত্তরের ঘূর্ণিঝড়ের স্মৃতি ও উপকূলের মানুষের ত্যাগের সম্মানার্থে ১২ নভেম্বরকে আন্তর্জাতিক পরিসরে ‘বিশ্ব উপকূল দিবস’ হিসেবে প্রতিষ্ঠা করা ন্যায়সংগত। ঐতিহাসিকভাবে ’৫২ ও ’৭০ বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিকতায় গভীরভাবে সম্পৃক্ত। ’৫২-এর আত্মত্যাগের স্বীকৃতিতে আমরা পেয়েছি ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’; তেমনি ’৭০-এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের স্মৃতি ও উপকূলবাসীর অবদানকে ধারণ করে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’। লেখক: উপকূল গবেষক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপকূল ফাউন্ডেশন।
ইতিহাসের কাছে আমাদের দায় শুধু নিহতদের স্মরণ করা নয়, বরং উপকূলের মানুষের জীবন, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা। ১৯৭০ সালের সেই ভয়াবহ দিনটি কেবল বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব উপকূলের ইতিহাসেও তাৎপর্যপূর্ণ। তাই ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু অভিযোজনের বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন। উপকূল কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জাতীয় পরিচয় ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রকে আজ অঙ্গীকার করতে হবে যে, উপকূলের মানুষের ন্যায্য অধিকার রক্ষায় সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হলে নতুন প্রজন্ম ১৯৭০ সালের বিপর্যয়ের ইতিহাস জানার পাশাপাশি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু অভিযোজন ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাবে।



