সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

, বাংলাদেশ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোল হয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলারশিপে অনিয়ম ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ তোলেন। একপর্যায়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হাসনাত আবদুল্লাহ তার সম্পূরক প্রশ্নে দাবি করেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে এক ধরনের মহোৎসব চলেছে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে দলীয় প্রভাব খাটিয়ে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, এমনকি ভগ্নিপতি ও ভাগ্নের আত্মীয়দের ডিলারশিপ পাইয়ে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকায় নিয়োগ পাওয়া ডিলারদের বড় একটি অংশ প্রভাবশালী নেতাদের আত্মীয় বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ তোলেন তিনি। এই পুরো প্রক্রিয়াটি পরিকল্পিত অনিয়ম কি না, তা নিয়ে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান এই সংসদ সদস্য। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেয়া ছিল। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ডিলার নিয়োগের জন্য উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। জেলা পর্যায়ের কমিটি সব আবেদন যাচাই-বাছাই করে তিনজনের একটি তালিকা ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে চূড়ান্ত ডিলার হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রী স্পষ্ট করেন, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে, কোনো একক ব্যক্তির স্বাক্ষরে নিয়োগ দেওয়া হয়নি। মন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি নতুন দায়িত্বে রয়েছেন, তাই বক্তব্য দেওয়ার সময় হট্টগোল তার কাজে বিঘ্ন ঘটায়। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি’র। মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

সংসদে হট্টগোল বাড়তে থাকলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পরিস্থিতি সামাল দেন। তিনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদে প্রশ্ন করার ও উত্তর শোনার অধিকার সবার আছে। শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, উত্তরে সন্তুষ্ট না হলে সম্পূরক প্রশ্ন করার সুযোগ রয়েছে, তবে এভাবে হট্টগোল করে পরিবেশ নষ্ট করা অনুচিত। এর পরই মন্ত্রী তার বক্তব্য শেষ করেন এবং জানান যে জেলা কমিটির স্বাক্ষর যাচাই করেই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এরপর ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনো ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে।

এদিকে, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

কৃষিমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তীব্র আপত্তি জানান। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের যে তথ্য দেওয়া হয়েছে তা একেবারেই ভিত্তিহীন ও অসত্য। তিনি ডেপুটি স্পিকারের কাছে অনুরোধ জানান যেন কোনো প্রমাণ ছাড়া দেওয়া এ ধরনের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। নুরুল ইসলাম মনি স্মরণ করিয়ে দেন যে, বিগত সরকারের সময়কার ডিলারদের সরিয়ে নতুন ডিলার নিয়োগের ব্যাপারে সংসদে ঐকমত্য হয়েছিল। যদি বর্তমান প্রজ্ঞাপনে কোনো ত্রুটি থাকে, তবে সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন বা লিখিত প্রস্তাব দিতে পারেন। সার একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য হওয়ায় বিষয়টিকে রাজনৈতিক বিতর্কের চেয়ে সম্মিলিত কাজের মাধ্যমে সমাধানের ওপর তিনি জোর দেন। মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন।