বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের পর সেমিফাইনালের স্বপ্ন ভেঙে গেছে শ্রীলঙ্কার। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান কোচ আবদুল্লাহ আল মুতাইরির ক্ষোভ ছিল সাফের কর্মকর্তাদের বিরুদ্ধে। বিশেষ করে সাফের আইন কর্মকর্তা তানজিমের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দ্বৈতনীতি ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণের অভিযোগ তুলেছেন তিনি। মুতাইরির দাবি, ম্যাচের আগের রাতে তাকে ই-মেইল পাঠিয়ে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হয়েছে, যা তাকে মানসিকভাবে চাপে ফেলেছে। ৪-০ গোলে হারের পর যেন নিজের ক্ষোভ উগরে দিলেন এই কোচ। কিন্তু মাঠের ব্যর্থতা নিয়ে আলোচনার বদলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাফের কর্তাব্যক্তিদের নিয়েই বেশি সরব হলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। এমনকি আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের প্রতি পক্ষপাতিত্বের উদ্দেশ্যও তার ছিল না।
সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশকে অভিনন্দন জানালেও মুহূর্তেই সাফের আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক হয়ে ওঠেন মুতাইরি। তার প্রশ্ন, ম্যাচের আগের রাতে কেন জরুরি ভিত্তিতে এমন ই-মেইল পাঠানো হলো? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করার মতো সময় কি ছিল না? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তুচ্ছ কিছু বিষয়ের জন্য মধ্যরাতে এমন হুমকি অনভিপ্রেত। নিজের দাবির স্বপক্ষে ই-মেইলের অংশ বিশেষ পড়ে শুনিয়ে কোচ বলেন, সেখানে স্বীকার করা হয়েছে যে তার আগের বক্তব্যগুলো মূলত রেফারিং এবং ভিএআর চালুর দাবি নিয়ে ছিল, যা কোনোভাবেই বাংলাদেশ বা সাফের বিরুদ্ধে নয়।
সাফের দ্বৈতনীতি বোঝাতে গিয়ে ২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন তিনি। তার দাবি, সেবার ভারতীয় কোচ পাকিস্তানি খেলোয়াড়কে স্পর্শ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া কুয়েতের খেলোয়াড়দের ক্ষেত্রে জরিমানা ছিল সামান্য ৫০০ ডলার। অথচ তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার ভয় দেখানো হচ্ছে। ২০২১ সালের সাফেও দুই হলুদ কার্ডের কারণে তাকে ফাইনালে নিষিদ্ধ করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি আইন বিভাগের প্রধানকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, এমন কোনো নিয়ম থাকলে তিনি কোচিং ছেড়ে দেবেন। পরবর্তী সময়ে কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায়ও মাত্র ৫০০ ডলার জরিমানা করা হয়েছিল। তারা চাইলে আমাকে দুই-তিন বছরের জন্য নিষিদ্ধ করতে পারে।
সাফের আয়োজক নির্বাচন প্রক্রিয়ায়ও অস্বচ্ছতার অভিযোগ তোলেন মুতাইরি। তিনি জানান, ২০২৩ সালের আসরের জন্য কেবল নেপাল আবেদন করলেও স্পনসরের স্বার্থে ভারতকে আয়োজক করা হয়। এছাড়া শ্রীলঙ্কার কমিটির প্রতিনিধিকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়টিও সামনে আনেন তিনি। মুতাইরি ধর্মীয় প্রসঙ্গ টেনে সাফের আইন বিভাগের প্রধানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাশরের ময়দানে এর হিসাব দিতে হবে এবং কেয়ামতের দিন তিনি এর বিচার চাইবেন। তাতে স্ত্রী ও পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ হবে।’।
তিনি দাবি করেন, ওই ই-মেইল পাওয়ার পর থেকেই তিনি বুঝতে পেরেছিলেন তাদের হার নিশ্চিত। বিশ্বকাপ খেলা কোচদের প্রতি সাফের এক রকম আচরণ আর নিজের ক্ষেত্রে ভিন্ন আচরণের বিষয়টিও ক্ষোভের সঙ্গে তুলে ধরেন তিনি। নিজের মন পরিষ্কার জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায় করেননি বলে সাফের নিষেধাজ্ঞার পরোয়া করেন না। শেষ পর্যন্ত নিজের কাছে থাকা সব প্রমাণ এবং কর্মকর্তাদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘোষণা দিয়েছেন মুতাইরি। সাফের প্রতি তার পরামর্শ, ফুটবলের উন্নয়নের জন্য কেবল ফুটবলটাকেই গুরুত্ব দেওয়া উচিত। তার ভাষায়, ‘সাফ যদি সত্যিই ফুটবলের উন্নয়ন চায়, তাহলে তাদের একটাই কাজ করা উচিত—শুধু ফুটবলটা খেলতে দেওয়া।



