চুইঝালের মুড়িমাখায় স্বাবলম্বী কুড়িগ্রামের পাঁচ তরুণ

, চাকরি

চুইঝালের মুড়িমাখায় স্বাবলম্বী কুড়িগ্রামের পাঁচ তরুণ

পড়াশোনা শেষ করে চাকরির অনিশ্চিত অপেক্ষায় বসে না থেকে নিজেরাই কিছু করার প্রত্যয় নিয়ে পথে নেমেছেন কুড়িগ্রামের পাঁচ বন্ধু। চুইঝাল ও মসলার সংমিশ্রণে তৈরি মুড়িমাখার ব্যতিক্রমী ব্যবসা শুরু করে তাঁরা এখন এলাকায় বেশ সাড়া ফেলেছেন। মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু হওয়া তাঁদের এই ক্ষুদ্র উদ্যোগটি ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার বড় স্বপ্নে রূপ নিচ্ছে। এই চুইঝালের মুড়ি ঘিরে পাঁচ বন্ধুর স্বাবলম্বী হওয়ার স্বপ্নও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চুইঝালের স্বাদেই বাড়ছে ক্রেতা সাধারণ মুড়িমাখাকেই একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পাঁচ বন্ধু।

উদ্যোক্তা ওই পাঁচ বন্ধু হলেন নুর আলম, নাহিদ হাসান, আলামিন, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাঁদের মধ্যে নুর আলম ও নাহিদ হাসান কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বাকি তিনজন রাজারহাটের মীর ইসমাইল হোসেন কলেজ থেকে স্নাতক (সম্মান) পাস করেছেন। সবার বাড়ি রাজারহাট ও এর আশেপাশের এলাকায়। গত অক্টোবরের শুরুতে নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করতে তাঁরা এই যাত্রা শুরু করেন। এ বিষয়ে কথা হয় উদ্যোক্তা মনির হোসেনের সঙ্গে। পরিচিত এই খাবারেই তাঁরা এনেছেন ভিন্ন স্বাদের অভিজ্ঞতা, যা অল্প সময়েই আকৃষ্ট করেছে রাজারহাটের ভোজনরসিকদের।

প্রতিদিন বিকেলে রাজারহাট বাজারের রেলগেট এলাকায় জমে ওঠে তাঁদের দোকান।

নুর আলম বলেন, আমরা সবাই উচ্চশিক্ষিত এবং ভবিষ্যতে বড় কোনো কোম্পানি করার স্বপ্ন দেখি। তবে বর্তমানে প্রয়োজনীয় মূলধন না থাকায় নিজেদের দৈনন্দিন আয়ের ব্যবস্থা এবং পরস্পরকে ব্যবসায়ী সহযোগী হিসেবে বুঝে নিতেই এই উদ্যোগ। উদ্যোক্তা মনির হোসেন জানান, পাঁচ বন্ধু প্রত্যেকে চার হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা বিনিয়োগ করেছেন। বর্তমানে তাঁদের প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হয়। খরচ বাদে এখান থেকে দৈনিক সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা লাভ থাকে, যা দিয়ে নিজেদের খরচ মিটিয়ে পরিবারকেও সহায়তা করছেন তাঁরা। আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ টাকা নেই।

মুড়িমাখার স্বাদে ভিন্নতা আনতে তাঁরা ব্যবহার করছেন স্থানীয় চুইঝাল, রসুন ও নিজেদের তৈরি বিশেষ মসলা। নাহিদ হাসান জানান, তাঁদের এলাকায় চুই চাষ হলেও স্থানীয় মানুষ তা সেভাবে খেত না, যা মূলত দক্ষিণ অঞ্চলে চলে যেত। মুড়িমাখায় চুইয়ের ঝাঁজ ও রসুনের ঘ্রাণ যুক্ত করায় তা ভোজনরসিকদের নজর কেড়েছে। পরিবেশনের ক্ষেত্রেও তাঁরা স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড পেপার ব্যবহার করেন। শুধু স্বাদ নয়, খাবার পরিবেশনের পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দেন তাঁরা।

উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন ক্রেতা তাঁদের দোকান থেকে মুড়িমাখা কেনেন। এজন্য প্রতিদিন ২৩ থেকে ২৫ কেজি মুড়ি প্রয়োজন হয়। বিকেল চারটা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে তাঁদের এই বেচাকেনা। পুরো প্রক্রিয়াটি তাঁরা অত্যন্ত পরিকল্পিতভাবে করেন—সকালে বাড়িতে বসে মসলা প্রস্তুত করা থেকে শুরু করে উপকরণ সংগ্রহ, সবই পাঁচ বন্ধু মিলে সম্পন্ন করেন।

ফেরদৌস আহমেদের মতে, তাঁদের এই আয়োজন শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, বরং নিজেদের পায়ে দাঁড়ানোর একটি কঠোর প্রচেষ্টা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রশিদ। তিনি জানান, পড়ালেখা শেষে চাকরির পেছনে না ছুটে যুবকদের নিজস্ব কর্মসংস্থান তৈরির এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান গড়তে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তর তাঁদের পূর্ণ সহায়তা করবে।