খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মো. জাকির হোসেন (৪৩)। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় একটি দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই হেলমেটধারী ব্যক্তি সেখানে এসে অতর্কিতে তার মাথায় গুলি চালায়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলিবিদ্ধ জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনার রূপসায় দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত জাকির হোসেন রূপসার খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির স্থানীয় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা।



