রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তাদের বিভিন্ন দপ্তর ও প্রশাসনিক শাখায় স্থায়ীভাবে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ২৫টি ক্যাটাগরিতে মোট ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে।
বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন গ্রেডে মোট ৩৫টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত ফরম সংগ্রহ করে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য ও পদসমূহ
- রেজিস্ট্রার: ১টি পদ, বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩), বয়সসীমা: অনূর্ধ্ব ৫৫ বছর।
- পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): ১টি পদ, বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩), বয়সসীমা: অনূর্ধ্ব ৫৫ বছর।
- পরীক্ষা নিয়ন্ত্রক: ১টি পদ, বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩), বয়সসীমা: অনূর্ধ্ব ৫৫ বছর।
- চিফ রিসার্চ অফিসার: ১টি পদ, বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩), বয়সসীমা: অনূর্ধ্ব ৫৫ বছর।
- অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন): ১টি পদ, বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪), বয়সসীমা: অনূর্ধ্ব ৫০ বছর।
- অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক: ১টি পদ, বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪), বয়সসীমা: অনূর্ধ্ব ৫০ বছর।
- অতিরিক্ত পরিচালক (কেন্দ্রীয় লাইব্রেরি): ১টি পদ, বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪), বয়সসীমা: অনূর্ধ্ব ৫০ বছর।
- উপপরিচালক (অর্থ ও হিসাব): ১টি পদ, বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫), বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর।
- উপ-প্রধান প্রকৌশলী (সিভিল): ১টি পদ, বেতন স্কেল: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫), বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর।
- সহকারী পরিচালক (অর্থ ও হিসাব): ১টি পদ, বেতন স্কেল: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা (গ্রেড-৭), বয়সসীমা: অনূর্ধ্ব ৩৮ বছর।
- প্রকিউরমেন্ট অফিসার: ১টি পদ, বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- সেকশন অফিসার গ্রেড-১ (রেজিস্ট্রার ও ট্রেজারার দপ্তর): ২টি পদ, বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- নার্স (মেডিক্যাল সেন্টার): ১টি পদ, বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- ল্যাব টেকনিশিয়ান (রসায়ন বিভাগ): ১টি পদ, বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- সেমিনার সহকারী (গণযোগাযোগ ও সাংবাদিকতা): ১টি পদ, বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- হিসাব সহকারী (পরীক্ষা নিয়ন্ত্রণ): ১টি পদ, বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- গ্রাউন্ডম্যান (শারীরিক শিক্ষা): ১টি পদ, বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- রাজমিস্ত্রি (প্রকৌশল দপ্তর): ১টি পদ, বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- সেমিনার এটেনডেন্ট (ইংরেজি বিভাগ): ১টি পদ, বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- সিকবয় (মেডিক্যাল সেন্টার): ১টি পদ, বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- এমএলএসএস (রেজিস্ট্রার ও রিসার্চ ইনস্টিটিউট): ২টি পদ, বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- পরিচ্ছন্নতাকর্মী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা): ৭টি পদ, বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
- নিরাপত্তা প্রহরী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা): ১২টি পদ, বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০), বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্যাবলি
আবেদনপত্র সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) ভিজিট করতে হবে।
১ থেকে ১৪ নম্বর পদের জন্য আবেদনপত্রের ৭ সেট এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য ৪ সেট ফরম জমা দিতে হবে।
পদের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে: ১-১৪ নং পদের জন্য ২০০ টাকা এবং ১৫-২৫ নং পদের জন্য ৫০ টাকা (অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকা)।
ব্যাংক ড্রাফট/পে-অর্ডার: ‘রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনের সঙ্গে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং বর্তমান ঠিকানাসম্বলিত ৭ টাকার ডাকটিকিট যুক্ত একটি ফেরত খাম (২৪×১১ সেমি বা ১০×৪.৫ ইঞ্চি) অবশ্যই সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
তবে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, ২৯ মে ২০২৫ ও ১২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ১-৭ নং পদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, ৮-১৩ নং পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ও অন্যান্য পদে পদভেদে এসএসসি বা অষ্টম শ্রেণি পাস হতে হবে। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা।
- ১৪ থেকে ১৬ নং পদ (গ্রেড ১০ থেকে ১৪): নার্স পদে ডিপ্লোমা ইন নার্সিং/বিএসসি ইন নার্সিং (BNMC নিবন্ধিত); ল্যাব টেকনিশিয়ানে বিজ্ঞানে স্নাতক/এইচএসসি ও ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ; এবং সেমিনার সহকারী পদে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
- দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।
- বিশেষ দ্রষ্টব্য: ২৯-০৫-২০২৫ ও ১২-০১-২০২৬ তারিখে প্রকাশিত পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।



