সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার। দীর্ঘ সময় ধরে তিনি ভারতে অবস্থান করায় নয়াদিল্লি এখন এক ধরনের অস্বস্তিতে রয়েছে। কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে সৃষ্ট এই জটিলতা কাটাতে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটি গ্রহণযোগ্য পথ খুঁজছে। এ বিষয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এ নিয়ে কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনাও চলছে। এরপর দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এখন পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসেননি। একই সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধও এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি। ভারতে হাসিনার দীর্ঘদিনের অবস্থান যে দেশটির সরকারের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে, তা এখন আর গোপন বিষয় নয়। শুধু বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে ভারত। বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রাখায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।
শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত দুটি প্রধান শর্ত সামনে রেখেছে।
প্রথমত, তাকে ফিরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণ করতে হবে। যেহেতু তিনি সামরিক বিমানে করে দেশ ছেড়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার সময়ও সামরিক বাহিনীর অংশগ্রহণ চায় ভারত। এটি বাংলাদেশ থেকে সামরিক বিমান পাঠিয়ে অথবা স্থলসীমান্তে সেনা সদস্যদের উপস্থিতিতে তাকে গ্রহণের মাধ্যমে করা যেতে পারে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার বিরুদ্ধে আনীত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের আইনি সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগগুলোর বিপরীতে তাকে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ দিতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, বিষয়টি আইনি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে।
ভারতের দৃষ্টিভঙ্গি হলো, শেখ হাসিনাকে দেশে ফিরলে যাতে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করা। যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ এড়িয়ে চলার বিষয়ে তারা যথেষ্ট সতর্ক। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা কোনোভাবেই তাকে কেবল ফাঁসিতে ঝোলানোর জন্য পাঠাতে চায় না। বরং একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মহলের নজরদারিতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক, সেটিই দিল্লির প্রত্যাশা। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে পরিচালিত হোক, সেটিও চায় ভারত।
শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। দিল্লির ধারণা, ভারত সরকারের সম্মতি ও বোঝাপড়ার মাধ্যমেই তিনি এই ঘোষণা দিয়েছেন। এর আগে তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ভারতের নীতিনির্ধারকদের মতে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই শেখ হাসিনার দেশে ফেরা জরুরি। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছিলেন, ২০২৬ সালের ডিসেম্বরেই দেশে ফিরতে চান তিনি। প্রতিবেদনটির দাবি, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন হাসিনা।
কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সামরিক বাহিনীর যোগাযোগকেও এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে বড় হাতিয়ার হিসেবে দেখছে দিল্লি। গত অক্টোবরের শুরুতে বাংলাদেশের হাইকমিশনারের দিল্লি সফরকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সফরে তিনি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেন। ভারতের সামরিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতীয় সামরিক নেতৃত্বের যে নিয়মিত যোগাযোগ রয়েছে, তা হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে কাজে লাগানো হতে পারে। বৃহস্পতিবার ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলার প্রতিবেদনে বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লি সফরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ভারতের এক জ্যেষ্ঠ সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠকের সাধারণত আলাদা কোনো কারণ থাকে না।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তার নিরাপত্তা ও বর্তমান অবস্থান ভারতের কাছে একটি সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। তার নিরাপত্তার পূর্ণ দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করলে ভারত এই প্রক্রিয়া সহজতর করতে প্রয়োজনীয় সব লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।



