যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগছে। শুক্রবার কয়েক ঘণ্টা দেশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকার রেশ কাটতে না কাটতেই শনিবারও বড় ধরনের সংকটের মুখে পড়েছে আকাশপথ। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে অন্তত দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া তিন শতাধিক ফ্লাইট বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, দেশটিতে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে ৮ হাজারের বেশি ফ্লাইট। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যে আরও বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, দেশটিতে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ৭ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
এর আগে শুক্রবার পরিস্থিতির ভয়াবহতা ছিল আরও প্রকট। সেদিন দেশটিতে আসা ও ছেড়ে যাওয়া মিলিয়ে মোট সাত হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সেই সাথে বিলম্বিত হয় আরও আট হাজারেরও বেশি ফ্লাইট। শুক্রবার সন্ধ্যা নাগাদ সীমিত আকারে বিমান চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে অনেক সময় লাগছে।
বড় বিমান সংস্থাগুলো জানিয়েছে, তারা ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে বাতিল হওয়া উড়োজাহাজের জট কাটানো এবং পর্যাপ্ত কর্মী বা ক্রু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাড়তি সময়ের প্রয়োজন হচ্ছে। ফলে সপ্তাহান্তজুড়ে ফ্লাইট চলাচলে বিঘ্ন বজায় থাকতে পারে বলে যাত্রীদের সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।



