April 22, 2026, 12:15 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন

  • Update Time : Monday, August 19, 2024
  • 264 Time View
এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন
এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন

আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) রাজনৈতিক দল হিসেবে অবিলম্বে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (১৯ আগস্ট) এ রায় দেন।

এবি পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছরের ২৪ জুলাই নির্বাচন কমিশন চিঠি দেয়। এই চিঠির বৈধতা নিয়ে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ওই বছরের ২৩ আগস্ট রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩১ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

এবি পার্টিকে নিবন্ধন না দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews