April 23, 2026, 10:06 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মণি গ্রেপ্তার

  • Update Time : Monday, August 19, 2024
  • 677 Time View
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মণি গ্রেপ্তার
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মণি গ্রেপ্তার

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীপু মনিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে। 

দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী–প্রতিমন্ত্রী ও এমপিরা আত্মগোপনে আছেন। এর মধ্যে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews