শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে মঙ্গলবার (১৩ আগস্ট) গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রাজধানী ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়।

যেভাবে ধরা পড়লেন আনিসুল হক ও সালমান এফ রাহমান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইআইননুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতা মো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।
নিউমার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে যমুনা নিউজ জানতে পেরেছে, এই দুজন মূলত সদরঘাট হয়ে নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের গ্রেফতার করা হয় ভোলা থেকে।
পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।
পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় নিয়ে আসার পর এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তখন আরও নিশ্চিত করে বলা যাবে, তারা কীভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন। রাজধানীর নিউমার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কী কী আইনি প্রক্রিয়া নেয়া হবে, তখন জানা যাবে।সেসে