April 23, 2026, 10:42 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

খালি ভেবে লাথি, পাওয়া গেল ১৮ লাখ টাকা!

  • Update Time : Monday, August 19, 2024
  • 271 Time View
খালি ভেবে লাথি, পাওয়া গেল ১৮ লাখ টাকা!
খালি ভেবে লাথি, পাওয়া গেল ১৮ লাখ টাকা!

খালি ভেবে লাথি, পাওয়া গেল ১৮ লাখ টাকা!

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের ‘শাটিকাপ’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন রাজশাহীর একদল তরুণ। এবার সিরিজটির মতো তাঁরা বাস্তবেও প্রশংসাযোগ্য কাজ করে দেখালেন।

শনিবার (১৭ আগস্ট) রাত ৩টার দিকে রাজশাহী শহরের এক গলিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন শাটিকাপ’র অভিনেতা-কলাকুশলীরা।

প্রথমে তাঁরা ভেবেছিলেন খালি ব্যাগ। তবে তাঁদের একজন আকাশ বিন ওসামা ওই ব্যাগে লাথি মারেন। এরপরই বুঝতে পারেন যে, ব্যাগে ভারী কিছু রয়েছে। খুলে দেখেন এক বান্ডিল টাকা ও একটি রহস্যজনক কাপ। গুণে দেখেন ১৭ লাখ ৯২ হাজার টাকা আছে ওই ব্যাগে।

পরে সিদ্ধান্ত নেন, টাকাগুলো সরকারি কোষাগারে পৌঁছে দেবেন। সবাই মিলে তখন থানায়ও যান। এ সময় সঙ্গে ছিলেন আসিফ, রিফাত, রিংকু, সজলসহ আরও অনেকে। শেষ পর্যন্ত টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, রাজশাহীর আঞ্চলিক গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসেছিল শাটিকাপ ও সিনপাট নামের দুটি সিরিজ। এতে অভিনেতা-কলাকুশলী হিসেবে ছিলেন মাহফুজ প্রদীপ, আকাশ বিন ওসামা, রিফাত বিন মানিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews