April 24, 2026, 4:55 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

২১ আগস্ট বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল

  • Update Time : Tuesday, August 20, 2024
  • 223 Time View
২১ আগস্ট বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে সংঘটিত গুম-খুনের প্রতিবাদে বুধবার (২১ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।
২১ আগস্ট বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে সংঘটিত গুম-খুনের প্রতিবাদে বুধবার (২১ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।

২১ আগস্ট বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল

আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে সংঘটিত গুম-খুনের প্রতিবাদে বুধবার (২১ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে যুবদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের প্রতিবাদে সরাসরি নির্দেশদাতা ‘খুনি হাসিনা’ ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে যুবদল সব জেলা, মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews