April 25, 2026, 10:00 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

লেকসিটিতে হারুনের গাড়ির খোঁজে অভিযান

  • Update Time : Thursday, August 15, 2024
  • 233 Time View
লেকসিটিতে হারুনের গাড়ির খোঁজে অভিযান
লেকসিটিতে হারুনের গাড়ির খোঁজে অভিযান

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের গাড়ি রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ এলাকায় রাখা আছে, এমন তথ্যে ওই এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানে একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও গাড়িটির মালিক পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে চলে যান অভিযানে থাকা সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে লেকসিটি কনকর্ডের ‘বর্ণালী’ ভবনের নিচের গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যান তারা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মেয়াদে দাপুটে হিসেবে পরিচিত পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের আটক হওয়ার খবর চাউর হয়। কিন্তু পরদিন তিনি নিজেই তার আটক হওয়ার খবরটি নাকচ করে দেন। এরপর থেকে এক রকম উধাও থাকা এ কর্মকর্তা আড়ালেই আছেন।

পট পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশের প্রভাবশালীদের সঙ্গে একাধিক মামলার আসামি করা হয় হারুনকেও। তবে এখন তিনি কোথায় আছেন এ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

বর্ণালী ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মোশারফ হোসেন বলেন, ডিবি হারুনের গাড়ি এখানে রাখা আছে, কেউ এমন খবর দিয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাস পান। পরে তাদের লোকজনই গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান।

অভিযানে গাড়ি জব্দ ও কাউকে আটকের বিষয়ে সেনাবাহিনীর তরফ থেকে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews