ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

, বিশ্ব

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ইরানের সঙ্গে থাকা সব ধরনের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। মূলত গত ১৯ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।

চলতি বছরের ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি দেশটির পররাষ্ট্রনীতি ও বৈদেশিক জোটে বড় ধরনের পরিবর্তনের ধারা শুরু করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনে ক্ষমতায় আসা এই প্রেসিডেন্ট অঞ্চলটিতে ওয়াশিংটনের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছেন সাংবাদিকরা।

বোগোতার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গোলার্ধীয় জাতীয় নিরাপত্তা’ নিশ্চিত করতেই এই কঠোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে কলম্বিয়া সরকার সরাসরি ‘মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর’ সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলেছে। তাদের দাবি, এসব গোষ্ঠীর কার্যক্রম কলম্বিয়ার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে এই গুরুতর অভিযোগের সমর্থনে কোনো প্রত্যক্ষ প্রমাণ বা দলিল এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করেনি কলম্বিয়া সরকার। যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প। যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, লাতিন অঞ্চলে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত কলম্বিয়ার এই পদক্ষেপ বিশ্ব কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে ইরান ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যকার কূটনৈতিক সমীকরণ আরও জটিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতসহ ১০ দেশকে বড় শাস্তির আওতায় আনলো যুক্তরাষ্ট্র।

কলম্বিয়া সরকার জানিয়েছে, ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ বন্ধ করলেও ইরানে কনস্যুলার সেবা ও সীমিত সম্পর্ক বজায় রাখা হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার বিষয়টির দিকেও তারা নজর রাখছে। ইরান কর্তৃক আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলে বাধা দেওয়া এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোতে হামলার অভিযোগ তুলে এর কঠোর সমালোচনা করেছে বোগোতা। যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ হাতে পেল চীন। ঘরে পার্টিতে ব্যস্ত বাবা-মা, বন্ধ গাড়িতে গরমে শিশুর মৃত্যু।

প্রেসিডেন্ট এসপ্রিয়েলার এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের সমাপ্তি ঘটল। তবে এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা ও ইরান-কলম্বিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কী প্রভাব পড়ে, এখন তা দেখার বিষয়।