পাকিস্তানের ডেরা ইসমাইল খানে চেকপোস্টে নিরাপত্তা ঘটনায়, নিহত ১১

, বিশ্ব

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে চেকপোস্টে নিরাপত্তা ঘটনায়, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান সীমান্তবর্তী এলাকা ডেরা ইসমাইল খানে একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুগল কোট ও দারাজিন্দার নিকটবর্তী আমান মেলা চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এলাকাটি খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের কাছাকাছি।

নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী এবং একটি শিশু রয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আহতদের মধ্যে পুলিশ ও কাস্টমস বিভাগের সদস্যদের পাশাপাশি দুইজন বেসামরিক নাগরিকও রয়েছেন। আহতাবস্থায় ৩০ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।